নতুন অধিবাসী
- কোথায় বাস করার প্রয়োজন?
- ক্রীড়া এবং বিনোদন
- সামাজিক কাজকর্ম
- কর্মসংস্থান এবং ট্রেনিং
- কাউন্সিল ট্যাক্স
- সুবিধা
- ভ্রমণ
- ইংরেজী প্রশিক্ষণ
- স্বাস্থ্য
- শিশু
- স্বেচ্ছাসেবা
কোথায় বাস করার প্রয়োজন?
কাউন্সিল হাউস অথবা হাউসিং এসোসিয়েশনের ভূসম্পত্তির জন্যে আবেদন করুন
16 বছর বা তার উর্দ্ধে হলেই আপনি কোন বাড়ি ভাড়া নেবার জন্যে আবেদন করতে পারেন৷ আপনার এইজন্যে একটি ফর্ম পূরণ করা প্রয়োজন যা আপনি পাবেন এখান থেকেঃ
Housing Department
6 North Ness Business Park
Lerwick
অথবা আপনি এদের 01595 744360 নম্বরে ফোন করতে পারেন
এই ফর্ম ইন্টারনেটেও পাওয়া যাবে, www.shetland.gov.uk/housing/Housing_Application_Pack.asp
আপনি যদি এই ফর্মটিও পূরণ করেন৷ তবেও আমরা আপনাকে এখান থেকে বাড়ি ভাড়া নেবার ব্যাপারে বিবেচনা করব৷Hjaltland Housing Association.
যদিও, বাড়ি ভাড়া নেবার প্রতীক্ষা তালিকা খুবই দীর্ঘ৷
আপনি যদি গৃহহীন হন অথবা গৃহহীন হয়ে পড়েন তবে কি করবেন
আপনি যদি গৃহহীন হন অথবা গৃহহীন হয়ে পড়েন তবে আপনি অবশ্য Council’s Homelessness Service- এর গৃহহীনতা বিষয়ক পরিষেবা সংস্থার সঙ্গে কথা বলবেন৷ আপনি আমাদের সঙ্গে 01595 744360 নম্বরে ফোন করতে পারেন অথবা নিম্নলিখিত ঠিকানায় দেখা করতে পারেনঃ
Housing Department
6 North Ness Business Park
Lerwick
আমরা আপনাকে বাড়ি খুঁজে পেতে সাহায্য করব৷
প্রাইভেট মালিকানাধীন কোথাও বাড়ি ভাড়ার ব্যাপারে খোঁজ
আপনি প্রাইভেট মালিকানাধীন কোন বাড়ি ভাড়া নিতে পারেন৷ নিম্নোক্ত উপায়ে বাড়ি ভাড়া হবে এমন বাড়ির খোজ পেতে পারেনঃ
- Shetland Times বিজ্ঞপ্তি পড়ে
- স্থানীয় সলিসিটর (উকিল) বা এস্টেট এজেন্টের (www.shetland.gov.uk/housing) সঙ্গে যোগাযোগ করে
- ছোট বিজ্ঞাপনের দিক নজর রেখে, যেমন Lerwick সুপারমার্কেটের নোটিশ বোর্ডের উপর৷
বাড়ি ক্রয়
Shetland Times খবরের কাগজে আপনি বাড়ি ঘরের বিক্রয় সম্বন্ধে বিশদে জানতে পারবেন৷
অথবা আপনি স্থানীয় সলিসিটর বা এস্টেট এজেন্টের (www.shetland.gov.uk/housing) সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
