নতুন অধিবাসী

কোথায় বাস করার প্রয়োজন?

কাউন্সিল হাউস অথবা হাউসিং এসোসিয়েশনের ভূসম্পত্তির জন্যে আবেদন করুন

16 বছর বা তার উর্দ্ধে হলেই আপনি কোন বাড়ি ভাড়া নেবার জন্যে আবেদন করতে পারেন৷ আপনার এইজন্যে একটি ফর্ম পূরণ করা প্রয়োজন যা আপনি পাবেন এখান থেকেঃ

Housing Department
Fort Road
Lerwick

অথবা আপনি এদের 01595 744360 নম্বরে ফোন করতে পারেন

এই ফর্ম ইন্টারনেটেও পাওয়া যাবে, www.shetland.gov.uk/housing/Housing_Application_Pack.asp

আপনি যদি এই ফর্মটিও পূরণ করেন৷ তবেও আমরা আপনাকে এখান থেকে বাড়ি ভাড়া নেবার ব্যাপারে বিবেচনা করব৷Hjaltland Housing Association.

যদিও, বাড়ি ভাড়া নেবার প্রতীক্ষা তালিকা খুবই দীর্ঘ৷

আপনি যদি গৃহহীন হন অথবা গৃহহীন হয়ে পড়েন তবে কি করবেন

আপনি যদি গৃহহীন হন অথবা গৃহহীন হয়ে পড়েন তবে আপনি অবশ্য Council’s Homelessness Service- এর গৃহহীনতা বিষয়ক পরিষেবা সংস্থার সঙ্গে কথা বলবেন৷ আপনি আমাদের সঙ্গে 01595 744360 নম্বরে ফোন করতে পারেন অথবা নিম্নলিখিত ঠিকানায় দেখা করতে পারেনঃ

Housing Department
Fort Road
Lerwick

আমরা আপনাকে বাড়ি খুঁজে পেতে সাহায্য করব৷

প্রাইভেট মালিকানাধীন কোথাও বাড়ি ভাড়ার ব্যাপারে খোঁজ

আপনি প্রাইভেট মালিকানাধীন কোন বাড়ি ভাড়া নিতে পারেন৷ নিম্নোক্ত উপায়ে বাড়ি ভাড়া হবে এমন বাড়ির খোজ পেতে পারেনঃ

  • Shetland Times বিজ্ঞপ্তি পড়ে
  • স্থানীয় সলিসিটর (উকিল) বা এস্টেট এজেন্টের (www.shetland.gov.uk/housing) সঙ্গে যোগাযোগ করে
  • ছোট বিজ্ঞাপনের দিক নজর রেখে, যেমন Lerwick সুপারমার্কেটের নোটিশ বোর্ডের উপর৷

বাড়ি ক্রয়

Shetland Times খবরের কাগজে আপনি বাড়ি ঘরের বিক্রয় সম্বন্ধে বিশদে জানতে পারবেন৷

অথবা আপনি স্থানীয় সলিসিটর বা এস্টেট এজেন্টের (www.shetland.gov.uk/housing) সঙ্গে যোগাযোগ করতে পারেন৷